ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Advance News

আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছেন : রাশেদ খান

আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতে ইসলামীর আমির মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন, আরও কিছুদিন সময় পেলে দুর্নীতি ও লুটপাটে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন তারা।

শুক্রবার মাগুরায় শহীদ রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি এতটাই শক্তিশালী হতেন, তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না।

এনসিপির নেতাদের সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, গত ১৮ মাসে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতারা বিপুল অর্থের মালিক হয়েছেন। তাদের আরও কিছুদিন সময় দেওয়া হলে দুর্নীতি ও লুটপাটের ক্ষেত্রে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন। 

এর আগে শহীদ রাব্বির পরিবারের খোঁজখবর নিতে মাগুরায় যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। সেখানে তিনি রাব্বির কবর জিয়ারত করেন এবং পরে তার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় রাব্বির বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাশেদ খানের কাছে রাব্বির স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি বেঁচে থাকতেই তার স্বামী হত্যার বিচার দেখে যেতে চান।

পরে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে ফোন করেন রাশেদ খান। এ সময় মামলার মেডিকেল রিপোর্ট ও চার্জশিট দাখিলের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/এআইডি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছেন : রাশেদ খান

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতে ইসলামীর আমির মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন, আরও কিছুদিন সময় পেলে দুর্নীতি ও লুটপাটে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন তারা।

শুক্রবার মাগুরায় শহীদ রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি এতটাই শক্তিশালী হতেন, তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না।

এনসিপির নেতাদের সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, গত ১৮ মাসে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতারা বিপুল অর্থের মালিক হয়েছেন। তাদের আরও কিছুদিন সময় দেওয়া হলে দুর্নীতি ও লুটপাটের ক্ষেত্রে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন। 

এর আগে শহীদ রাব্বির পরিবারের খোঁজখবর নিতে মাগুরায় যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। সেখানে তিনি রাব্বির কবর জিয়ারত করেন এবং পরে তার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় রাব্বির বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাশেদ খানের কাছে রাব্বির স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি বেঁচে থাকতেই তার স্বামী হত্যার বিচার দেখে যেতে চান।

পরে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে ফোন করেন রাশেদ খান। এ সময় মামলার মেডিকেল রিপোর্ট ও চার্জশিট দাখিলের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/এআইডি

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত