ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Advance News

শুদ্ধ ও প্রমিত বাংলা ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ভাষার চর্চা আরও বাড়াতে হবে। শুদ্ধ ও প্রমিত বাংলা ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, বর্তমান সময়ে সাংস্কৃতিক জাগরণ জরুরি। মৌলবাদী আস্ফালন দমানোর একমাত্র পথ সাংস্কৃতিক চর্চা।

শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধনের সময় এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

দুই দিনব্যাপী এ উৎসবে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেয়ালপত্রিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বাংলা ভাষাবিষয়ক ৫০টির বেশি প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

উৎসব উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য দেন— হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এএএনএম মোমেনুজ্জামান, সাংস্কৃতিক অনুরাগী নাসিম শফি, সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুদ্ধ ও প্রমিত বাংলা ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলা ভাষার চর্চা আরও বাড়াতে হবে। শুদ্ধ ও প্রমিত বাংলা ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, বর্তমান সময়ে সাংস্কৃতিক জাগরণ জরুরি। মৌলবাদী আস্ফালন দমানোর একমাত্র পথ সাংস্কৃতিক চর্চা।

শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধনের সময় এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

দুই দিনব্যাপী এ উৎসবে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেয়ালপত্রিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বাংলা ভাষাবিষয়ক ৫০টির বেশি প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

উৎসব উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য দেন— হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এএএনএম মোমেনুজ্জামান, সাংস্কৃতিক অনুরাগী নাসিম শফি, সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন প্রমুখ।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত