ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

নিউইয়র্কে চরমোনাই পীরকে উষ্ণ অভ্যর্থনা

নিউইয়র্কে চরমোনাই পীরকে উষ্ণ অভ্যর্থনা
নিউইয়র্কে চরমোনাই পীরকে উষ্ণ অভ্যর্থনা

যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্কে পৌঁছেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ ও প্রতিষ্ঠানটির প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ।

এ সময় তাকে স্বাগত জানান বাইতুল আমান জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আজির উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। আইটিভি ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাওলানা মো. শহিদুল্লাহ পীর সাহেব চরমোনাইকে ক্যালিগ্রাফি উপহার দিয়ে বরণ করেন। এ সময় স্থানীয় ইমাম মাওলানা আব্দুল মুকিতও উপস্থিত ছিলেন।

দারুল উলুম নিউইয়র্কের অর্ধশতাধিক শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী অত্যন্ত আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে পীর সাহেব চরমোনাইকে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বিডি প্রতিদিন/এনইউ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে চরমোনাই পীরকে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্কে পৌঁছেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ ও প্রতিষ্ঠানটির প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ।

এ সময় তাকে স্বাগত জানান বাইতুল আমান জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আজির উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। আইটিভি ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাওলানা মো. শহিদুল্লাহ পীর সাহেব চরমোনাইকে ক্যালিগ্রাফি উপহার দিয়ে বরণ করেন। এ সময় স্থানীয় ইমাম মাওলানা আব্দুল মুকিতও উপস্থিত ছিলেন।

দারুল উলুম নিউইয়র্কের অর্ধশতাধিক শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী অত্যন্ত আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে পীর সাহেব চরমোনাইকে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বিডি প্রতিদিন/এনইউ

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত